জাতীয়

১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে বিনামূল্যে টিকা, ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে বিনামূল্যে টিকা, ঘোষণা প্রধানমন্ত্রীর - West Bengal News 24

দ্বিতীয় ঢেউ দেশে অনেকটাই নিয়ন্ত্রণে। কমেছে সংক্রমণ, মৃত্যুর হার। এই পরিস্থিতিতে সোমবার বিকেল ৫টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। মূলত দেশে টিকাকরণ নিয়েই কথা বললেন। জানিয়ে দিলেন, টিকাকরণের নিয়ন্ত্রণ রাজ্যের হাত থেকে নিয়ে নেবে কেন্দ্র। ২১ জুন থেকে ১৮ বছরের বেশি বয়সি সকলেই টিকা পাবেন বিনামূল্যে।

এদিন মোদি বললেন, ‘‌কেন্দ্র ফের রাজ্যগুলোর হাত থেকে টিকাকরণের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন নিয়ম। কেন্দ্র ১৮ ঊর্ধ্বদের দেওয়ার জন্য রাজ্যগুলোকে বিনামূল্যে টিকা দেবে।

২১ জুন থেকে রাজ্যগুলোকে বিনামূল্যে দেওয়া হবে টিকা।’‌ অর্থাত্‍ এখন থেকে ১৮ বছরের বেশিবয়সিরাও বিনামূল্যে টিকা পাবেন সরকারি কেন্দ্রে। তবে চাইলে বেসরকারি কেন্দ্র থেকেও টাকার বিনিময়ে টিকা নিতে পারেন। বেসরকারি কেন্দ্রগুলো এখনও উত্‍পাদকারী সংস্থার থেকে উত্‍পাদনের ২৫ শতাংশ টিকা সরাসরি কিনতে পারবে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য