রাজ্য

দিলীপের ডাকা বৈঠকে অনুপস্থিত মুকুল-সব্যসাচী, জল্পনা তুঙ্গে

দিলীপের ডাকা বৈঠকে অনুপস্থিত মুকুল-সব্যসাচী, জল্পনা তুঙ্গে - West Bengal News 24

দলীয় সর্বস্তরের সাংগঠনিক পদাধি’কারীদের নিয়ে বৈঠকে বিজেপির রাজ্য সভা’পতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোটের ফলাফলের পর আজ প্রথম পদাধিকা’রীদের নিয়ে বৈঠক হেস্টিংসে। জানা গিয়েছে, বৈঠকে যোগ দিচ্ছে’ন না দলের মুকুল রায় (Mukul Roy)। অন্যদিকে, শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) দিল্লিতে থাকায় তিনি এই বৈঠকে থাকছেন না। তবে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

একুশের নির্বাচনে হারের পর বিপর্যস্ত অবস্থা বিজে’পির। প্রতিদিনই কেউ না কেউ বেসুরো গাইছেন। কেউ আবার তৃণমূলে ফিরতে চাইছেন। দলের ভাঙ’ন রুখতে জরুরি বৈঠক ডাকল রাজ্য বিজে’পি। সেই বৈঠকে রাজ্য নেতাদের প্রত্যে’ককে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুকুল রায় ছাড়াও তাঁর পুত্র শুভ্রাংশুও নেই ওই বৈঠকে। নেই বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, সোমবা’রি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপা”ধ্যায় বলেছেন, ‘বিধানসভা ভোটের মুখে দল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা আজ তৃণমূলে ফি’রতে তৈরি। আবার একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়ী বিধায়’করাও তৃণমূলে যোগ দিতে চাইছেন। যোগা’যোগ করছেন আমাদের সঙ্গে। বিজেপির সঙ্গে থাকতে চাইছেন না তাঁরা।

নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যো’পাধ্যায় এবং দলের কর্মীদের কাছে ক্ষমা চাইছেন। যদিও তাঁদের তৃণমূলে কবে ফেরানো হবে বা যোগদান করানো হবে সে বিষয়ে নির্দিষ্ট করে এখনও দিন স্থির হয়নি।’ অভিষেকের এই বক্তব্য বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে বলেই মত রাজনৈতিক মহলের।

এদিকে, সম্প্রতি চুঁচুড়া ও আসান’সোলে ক্ষোভের মুখে পড়তে হয়েছে খোদ দিলীপ ঘোষকে। তথাগত রায়ের এ’কের পর এক পোস্টও রাজ্য নেতাদের অস্বস্তি বাড়িয়েছে। এই অবস্থায় লোকসভা নির্বাচ’নের কথা মাথায় রেখে ঘুরে দাঁড়ানোর স্ট্র‌্যাটেজি খুঁজতেই বসছে বৈঠক। সূত্রের খবর, শোনা যাচ্ছে সাংগঠনিক রদবদলের কথাও। তবে মুকুল রায়ের অনুপস্থিত নিয়ে দলের রাজ্য নেতাদের বক্তব্য, করোনা আক্রান্ত হওয়ার পর মুকুল রায়ের শরীর ভাল নেই। তাই তিনি বৈঠকে থাকতে পারছেন না।

তবে রাজনৈতিক মহ’লের কেউ কেউ অন্য গন্ধ পাচ্ছেন। কারণ কয়েকদিন আগেই, পুরো’নো দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপির আচরণের তীব্র সমা’লোচনা করেছেন মুকুল রায়ের (Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায় (Shuvrangshu Roy)। বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য-রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ওই পোস্টে বিজেপিকে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছেন শুভ্রাংশু। শুধু তাই নয়, মুকুল রায়ের করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে, কলকাতার হেস্টিং’সে যখন রাজ্য বিজেপি‌ সভাপতির ওই বৈঠক চলছে তখন দিল্লিতে দলের সর্বভারতী’য় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রম’ন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে শাসক দলের মোকাবিলা করে দলীয় সংগঠনকে চাঙ্গা করার রূপরেখাও ঠিক হবে দিল্লিতে। আলোচনা হতে পারে ভোট পরবর্তী হিংসা নিয়ে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।

এদিকে, রবিবার ভাটপাড়ায় বিজো’পি কর্মী খুনের প্রতিবাদে মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কুলি ডিপোয় ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ইতিমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য