রাজ্য

আজ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ

আজ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ - West Bengal News 24

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।

আজ, বুধবার উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম এবং হাওড়াতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা । উপকূলের জেলা-সহ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত গরমের অস্বস্তি থেকে রেহাই নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। শুক্রবার থেকে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি। দক্ষিণবঙ্গে কড়া নাড়ছে বর্ষা। একদিন আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা।

আগামী দু-তিন দিনের বর্ষা ঢুকে যাবে দক্ষিণবঙ্গেও। এ সপ্তাহেই রাজ্যজুড়ে বর্ষার দাপট অনুমান আবহাওয়াবিদদের। আজ, বুধবার কলকাতায় মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

সুত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য