রাজ্য

রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ ১০৫১২ জন,দৈনিক সংক্রমণ ও মৃত্যু আরও নিম্নমুখী

রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ ১০৫১২ জন,দৈনিক সংক্রমণ ও মৃত্যু আরও নিম্নমুখী - West Bengal News 24

কড়া বিধি নিষেধের সুফল মিলছে। রাজ্যে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় আরও নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। আর প্রাণ হারিয়েছেন ৯৫ জন। মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫১২ জন।

সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ৮৩ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১৫ হাজারের গণ্ডির নিচে নেমেছে। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ দীর্ঘদিন বাদে হাজারের গণ্ডির নিচে নেমেছে। কলকাতায় অবশ্য আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ সামান্য ঊর্ধ্বমুখী।

বুধবার সন্ধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১২১টি ল্যাবরেটরিতে আরও ৬৪ হাজার ৬৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ১ কোটি ৩০ লক্ষ ৪৪ হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরো ৫ হাজার ৩৮৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

যার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৪২ হাজার ৮৩০ জনে। দৈনিক সংক্রমণের পাশাপাশি হ্রাস পেয়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। এ নিয়ে টানা দু’দিন দৈনিক মৃত্যু একশোর গণ্ডির নিচে রইল। করোনাভাইরাসের ছোবলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫৫৫ জন।’

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫১২ জন। এ নিয়ে রাজ্যে সুস্থ হলেন ১৪ লক্ষ ১১ হাজার ৫৭৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭ দশমিক ৮৩ শতাংশে। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা রোগীর সংখ্যা কমেছে ৫ হাজার ২২৩ জন। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০২ জনে।’

উত্তর ২৪ পরগনা জেলায় দীর্ঘদিন বাদে করোনার দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডির নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯৬ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২০ জন। কলকাতায় অবশ্য আগের দিনের তুলনায় সংক্রমণ সামান্য বেড়েছে। কল্লোলিনী তিলোত্তমায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৭ জন।

সুত্র : এই মুহুর্তে

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য