ওপার বাংলা

বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু

বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু - West Bengal News 24

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৮৯ জনে।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে। এর আগে বুধবার করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু ও ২ হাজার ৫৩৭ জন শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য