সংগীত

৯ জুলাই নতুন অ্যালবাম রিলিজ বিটিএস-এর

৯ জুলাই নতুন অ্যালবাম রিলিজ বিটিএস-এর - West Bengal News 24

বিটিএস-এর দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’ টানা দু’সপ্তাহ ধরে বিলবোর্ড হট হান্ড্রেড-এর এক নম্বর জায়গাটা দখল করে রেখেছে। এর মাঝে ভক্তদের হৃৎকম্পন বাড়িয়ে দিয়ে কে-পপ ব্যান্ডটি ঘোষণা দিলো নতুন অ্যালামের।

জানায়, ৯ জুলাই নতুন অ্যালবাম রিলিজ দিতে যাচ্ছে তারা।

৯ জুলাই কিন্তু ‘আর্মি ডে’। বিটিএস ভক্তদের (যাদের বিটিএস আর্মি নামে ডাকা হয়) জন্য উৎসর্গ করে ২০১৪ সালে দিনটি ঘোষণা করে বিটিএস। প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আমাদের শিল্পীদের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরই আমরা এটা জানিয়েছি।’

গত ২৫ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, বিটিএস-এর সিঙ্গেল ট্র্যাক ‘বাটার’ গানটি ইউটিউব প্রিমিয়ারে আগের সব রেকর্ড ভেঙেছে। প্রিমিয়ারে একসঙ্গে মিউজিক ভিডিওটি দেখেছিল ৩৯ লাখ দর্শক। আর আগের রেকর্ডটা অবশ্য বিটিএস-এরই ছিল (ডায়নামাইট-৩০ লাখ দর্শক)।

পরে আবার ২৪ মে ২৪ ঘণ্টায় ১০ কোটি ৮২ লাখ দর্শক পেয়ে আরেকটি রেকর্ড গড়ে ‘বাটার’। এবার অপেক্ষার পালা, ৯ জুলাই আবার কোন কোন রেকর্ড ভাঙে সাত সদস্যের দলটি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য