বলিউড

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দিলীপ কুমার

Dilip Kumar : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দিলীপ কুমার - West Bengal News 24

বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার (১১ জুন) বাড়ি ফিরেছেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে দিলীপ কুমারের অ্যাকাউন্টে এই অভিনেতার পক্ষে একটি টুইট করেছেন তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী। তিনি লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও প্রার্থনায় দিলীপ সাহেব বাড়ি ফিরছেন। হিন্দুজা হাসপাতালের চিকিৎসক গোখালে, পার্কার ও অরুণ শাহসহ পুরো টিমের প্রতি সৃষ্টিকর্তার করুণা বর্ষিত হোক।’

দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘নয়া দৌড়’, ‘মধুমতি’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘দাগ’, ‘কোহিনূর’, ‘পয়গাম’, ‘আদমি’, ‘শক্তি’, ‘লিডার’ ইত্যাদি। তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা। তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়া ১৯৯৪ সালে সম্মানসূচক দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।

এর আগে ৬ জুন হাসপাতালে ভর্তি হন ৯৮ বছর বয়সী এই অভিনেতা। পরবর্তী সময়ে তার অসুস্থতা নিয়ে নানা গুজব রটতে শুরু করে। হোয়াটঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর গুজব। যদিও এই গুজব উড়িয়ে দিয়ে দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু টুইটারে লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমার প্রিয় স্বামী, ইউসুফ খান (দিলীপ কুমার) অসুস্থ এবং মুম্বাইয়ের একটি হাসপাতালে সুস্থ হওয়ার পথে। এই বিবৃতির মাধ্যমে তার জন্য প্রার্থনা এবং ভালোবাসা প্রদানের জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই।’

গুজব নিয়ে তিনি লেখেন, ‘অনুরোধ করব, কোনো গুজবে কান দেবেন না। দিলীপ সাহেবের জন্য আপনাদের দোয়া করার অনুরোধ করছি এবং আমার প্রার্থনা, এই মহামারির সময় মহান সৃষ্টিকর্তা আপনাদের নিরাপদ ও সুস্থ রাখুন।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য