বিচিত্রতা

পুরো শরীরে স্যানিটাইজার মাখার ভাইরাল ভিডিও

পুরো শরীরে স্যানিটাইজার মাখার ভাইরাল ভিডিও - West Bengal News 24

করোনা মহামারিতে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি। বিশেষ করে বেশি করে হাত পরিষ্কার রাখতে বলা হচ্ছে ও চোখ, মুখ ও নাকে পরিষ্কার না করে হতে দেয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে। পরিষ্কার থাকতে ব্যবহার করতে বলা হচ্ছে স্যানিটাইজার। খবর জিনিউজের।

সম্প্রতি সারা শরীরে স্যানিটাইজার ব্যবহার করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিছন্নতার খাতিরে এক ব্যক্তির এমন অবাক করা কাণ্ড দেখে হেসে খুন হচ্ছে নেট দুনিয়া।

৫০ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নীল রঙের একটি স্যানিটাইজের বোতল থেকে স্যানিটাইজার ব্যবহার করার অনুমতি চান। অনুমতি পেলে তিনি প্রথমে নিজের হাতে মাখেন এবং পরে সবাইকে অবাক করে তার পুরো মুখে, মাথায়, এমনকি পুরো পায়েও মাখেন স্যানেটাইজার।

এটি দেখে আইপিএস রূপিন শর্মা এক টুইটবার্তায় বলেন, ‘করোনা কোনদিনই এই বৃদ্ধকে ছুতে পারবে না। যদিও আঙ্কেলের মাস্ক নামিয়ে এই কাজ করা উচিত হয়নি’।

ভিডিওটি কবে করা বা কোথায় করা হয়েছে তার সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু এমন হাস্যকর ভিডিওটি নেট দুনিয়ায় দর্শকদের মনোরঞ্জন করেছে অনেক।

আরও পড়ুন ::

Back to top button