রাজ্য

রাজ্যপাল জগদীপ ধনকড়কে জরুরি তলব দিল্লিতে

রাজ্যপাল জগদীপ ধনকড়কে জরুরি তলব দিল্লিতে - West Bengal News 24

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhiakri) সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) জরুরি তলব করা হল দিল্লিতে। মঙ্গলবার সকালে ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন, এদিন সন্ধ্যাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন।

এদিন রাজ্যপাল ট্যুইটারে জানান, তিনি মঙ্গলবার দিল্লি যাচ্ছেন। কলকাতা ফিরবেন ৩ দিন পর ১৮ জুন রাতে। তবে সফরের বিস্তারিত সূচি নিয়ে কিছু বলেননি জগদীপ ধনকড়। বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠকের পর জগদীপ ধনকড়ের এই দিল্লিযাত্রা যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলে মনে হচ্ছে। শীঘ্রই দলত্যাগ বিরোধী আইন কার্যকর হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য মুকুল রায়কে এক দিন সময় দিল বিজেপি। তার মধ্যে তিনি ইস্তফা না দিলে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। মুকুলকে নিশানা করে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বুধবারের মধ্যে বিধানসভার স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই রাজ্যপালকে নালিশ ঠুকেছেন শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে রাজ্যপাল সোমবার বলেন, ‘‌আমি জানতে পারলাম গত ১০ বছরে পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগই করা হয়নি। আমি আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করা হবে। আমি নিশ্চিত করব যাতে কার্যকর হয়।’‌ যদিও তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের পাল্টা দাবি, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার প্রক্রিয়ায় রাজ্যপালের কোনও ভূমিকাই নেই।

সোমবার মোট শুভেন্দু সহ মোট ৫১ জন বিধায়ক রাজভবনে গিয়েছিলেন। ফলে প্রশ্ন উঠছে, বিজেপি-র বাকি বিধায়করা কোথায় গেলেন? কারণ মুকুলকে বাদ দিলেও রাজ্যে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৪। শুভেন্দুর অবশ্য দাবি, রাজ্যপাল ৩০ জনকে নিয়ে আসারই অনুমতি দিয়েছিলেন। অতি উত্‍সাহে কিছু বিধায়ক চলে এসেছেন বলেও দাবি করেন বিরোধী দলনেতা। তৃণমূলের অবশ্য পাল্টা কটাক্ষ, কেন বাকি বিজেপি বিধায়করা রাজ ভবনে গেলেন না তা অন্তর্তদন্ত করে দেখুক বিজেপি।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button