হলিউড

ফাস্ট এন্ড ফিউরিয়াসের নির্মাণ হবে আরও দু’টি পর্ব

Fast And Furious : ফাস্ট এন্ড ফিউরিয়াসের নির্মাণ হবে আরও দু’টি পর্ব - West Bengal News 24

রাস্তায় উদ্যাম গাড়ি দৌড়ের কাহিনি নিয়ে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের নবম পর্ব মুক্তি পেতে যাচ্ছে ২৫ জুন।

২০০১ সালে শুরু হওয়া এ মুভির পরবর্তী সিরিজগুলোও একের পর এক বক্স অফিস হিট করে। তবে একটি সিনেমার আর কতই বা পর্ব হবে? শেষ পর্বই বা কখন হবে- এসব প্রশ্ন ভক্তমনে ঘুরছিলো বেশ ক’বছর ধরে।

অবশেষে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-খ্যাত ভিন ডিজেল। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সিরিজের আরও দু’টি পর্ব নির্মাণ হবে। এরপর শেষ হবে এই গতিময় অধ্যায়।’

সিরিজের পরবর্তী দুই পর্ব মুক্তি পাবে যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সালে। ২০০১ সালে শুরু হওয়া ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ মুভির ১ম পর্ব থেকেই অভিনয় করছেন ভিন ডিজেল। প্রতিটি পর্বই বক্স অফিস হিট করেছে। এ মুভির শেষ হওয়ার খবর শুনে ডিজেলের মেয়ে রীতিমতো কান্না শুরু করেছিল বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘প্রতিটি গল্পেরই একটি নিজস্ব পরিসমাপ্তি থাকে। তবে পর্ব শেষ হলেও গল্প নিয়ে ভবিষ্যতে আরও মুভি নির্মাণ হবে।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য