
বর্ষা আসতে না আসতেই ঘূর্ণাবর্তও হাজির। একেবারে ত্রিফলায় জর্জরিত রাজ্য। দিনদুয়েক ধরে টানা বৃষ্টিতে (Monsoon) জলমগ্ন শহরের উত্তর থেকে দক্ষিণ। ঢাকুরিয়া, বাঘাযতীন, বালিগঞ্জ, কালীঘাট, ঠনঠনিয়া, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, পঞ্চান্নগ্রাম। এখন জোড়া ঘূর্ণাবর্ত ঘিরে রেখেছে বাংলার আকাশকে। একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশে তৈরি হয়েছে। ॥
আর একটা পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত যেটি মৌসুমী অক্ষরেখায় সক্রিয় থেকে পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করছে। উত্তরপ্রদেশেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই চলছে বৃষ্টি। আগামী মঙ্গলবার ২২ তারিখ পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। এমনটাই জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
এমনকী, আজ শুক্রবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষণমুখর দিন থাকলেও তাপমাত্রা খানিকটা বাড়বে।
আগামী কাল শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ ১৮ তারিখ মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।
সুত্র : লেটেস্ট লি



