রাজ্য

সংক্রমন নিম্নমুখী হলেও সর্তকতায় ঢিলেমি নয়, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

সংক্রমন নিম্নমুখী হলেও সর্তকতায় ঢিলেমি নয়, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের - West Bengal News 24

করোনার বিরুদ্ধে ফাইভ ফোল্ড স্ট্র্যাটেজি নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এমনটাই নির্দেশ দিলেন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এরই সঙ্গে রাজ্যগুলিকে ভ্যাকসিনেশনে জোর দিতে বললেন তিনি। প্রসঙ্গত, বিভিন্ন রাজ্য সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের পথে হেঁটেছিল।

এখন সংক্রমণ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু বিধিনিষেধে ছাড় দিয়েছে। যার ফলে আগের মতো কোথাও কোথাও ভিড়ও দেখা যাচ্ছে। দিল্লির বাজারে কোভিড প্রোটোকল ভঙ্গের বিষয়টি দিল্লি হাইকোর্টের নজরে আসার পরদিনই রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র। দিল্লির হাইকোর্ট কোভিড বিধি লঙ্ঘন করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

রাজ্যগুলিকে অজয় ভাল্লা জানিয়েছেন, ধীরে ধীরে সব কিছু খোলা হলেও যাতে সমস্ত রকমের করোনা বিধি মেনে চলা হয় সেই দিকে নজর রাখতে হবে। সেই জন্য টেস্টিং অর্থাত্‍ পরীক্ষা, ট্রেসিং অর্থাত্‍ সন্ধান বা নমুনার ফল, ট্রিটমেন্ট অর্থাত্‍ চিকিত্‍সা, কোভিড এপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অর্থাত্‍ সুরক্ষাবিধি মেনে চলা ও ভ্যাকসিনেশন অর্থাত্‍ টিকাকরণ, এই ফাইভ ফোল্ড স্ট্র্যাটেজি মেনে চলতে নির্দেশ দিয়েছেন।

এরই পাশাপাশি বলা হয়েছে টিকাকরণের বর্তমান চিত্র সংক্রমণের চেন ভাঙতে পারবেনা। সেক্ষেত্রে ভ্যাকসিনেশনে জোর দেওয়ার পাশাপাশি বাকি চারটি জিনিসও মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য