দঃ ২৪ পরগনা

বিশেষজ্ঞদের মতে ককটেল থেরাপিতে মৃত্যুর আশঙ্কা ৭০ শতাংশ কম

বিশেষজ্ঞদের মতে ককটেল থেরাপিতে মৃত্যুর আশঙ্কা ৭০ শতাংশ কম - West Bengal News 24

করোনা চিকিত্‍সায় আধুনিক পদ্ধতি ককটেল থেরাপি। যা কোভিড আক্রান্তের মৃত্যুর আশঙ্কা কমিয়ে দেয় ৭০ শতাংশ। এমনটাই দাবি করছেন ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞরা। সম্প্রতি দু’জন রোগীকে এই থেরাপির সাহায্যে বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে সুস্থ করে তোলা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁদের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, তাঁদের ক্ষেত্রেই ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র।

ক্যাসিরিভিমাব এবং ইমডেভিমাব হল ইমিউনোগ্লোবিন জি-১ মনোক্লোনাল অ্যান্টিবডিজ। ককটেল থেরাপির মূল উপাদানই হল এই ক্যাসিরিভিমাব এবং ইমডেভিমাব। যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। হাসপাতালে চিকিত্‍সাধীন এমন রোগীর স্যালাইনের সঙ্গে ৬০০ মিলিগ্রাম এই সংমিশ্রণ মেশানো হয়। ঘণ্টাখানেক থেরাপি চলার পর রোগীকে পর্যবেক্ষণে রাখেন চিকিত্‍সকেরা। ককটেল থেরাপির পর সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।

মূলত অ্যালার্জির সমস্যায় ভোগেন রোগীরা। এই থেরাপির একটি ইঞ্জেকশনের দাম ৬০ হাজার টাকা। তবে এই থেরাপি যে কোনও রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁদের কোমর্বিডিটি রয়েছে এবং মৃদু উপসর্গ রয়েছে এমন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। পাশাপাশি যারা ১২ বছরের ঊর্ধ্বে এবং ওজন ৪০ কেজির বেশি তাঁরাই নিতে পারবেন এই থেরাপি।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য