রাজ্য

মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে চান না অধীর, অন্য সুর বামেদের

মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে চান না অধীর, অন্য সুর বামেদের - West Bengal News 24

শোভনদেব চ্যাটার্জি ইস্তফা দেওয়ায় বিধায়ক শূন্য হয়েছে ভবানীপুর কেন্দ্র। সেখানে প্রার্থী হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই আসনেই প্রার্থী না দেওয়ার পক্ষে কংগ্রেস। যদি এখনও পর্যন্ত কংগ্রেসের হাইকমান্ডকে এ বিষয়ে জানানো হয়নি। এটি তাঁর ব্যক্তিগত মত।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে চাইনা। এ বিষয়ে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বকে জানায়নি। এটি আমার ব্যক্তিগত মত। একজন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। কংগ্রেস প্রার্থী না দিলেও লড়াইয়ের অন্য ক্ষেত্র রয়েছে। আমার এখনও একই মত।’

তবে অধীরের মতামতকে মানতে চাইছে না বামেরা। কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘নির্বাচনে যে যেখানে লড়েছিল, সেখানেই উপ-নির্বাচনের লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিতে হবে।’ আর উল্লেখ্য ভবানীপুর কেন্দ্রে একুশে বিধানসভায় প্রার্থী দিয়েছিল কংগ্রেস।

এই নিয়ে শুরু হয়েছে মতবিরোধ। উল্লেখ্য, গতকাল সংযুক্ত মোর্চাকে তোপ দেগেছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে মোদি বিরোধী মুখ মমতাই বলে মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে ২০২৪-কে সামনে রেখে মমতার কট্টর বিরোধিতায় যেতে চাইছে না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। হাইকমান্ড এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য