জাতীয়

দেশে প্রায় ২৭ কোটি ডোজের টিকাদান সম্পন্ন

দেশে প্রায় ২৭ কোটি ডোজের টিকাদান সম্পন্ন - West Bengal News 24

করোনা মহামারীর (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণের লাগাম টেনে ধরতে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় ৩২ লাখ ৫৯ হাজার ৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ২৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৩৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনে।

গত এক দিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের যা প্রায় দুই মাস পর সর্বনিম্ন দৈনিক মৃত্যু। এর আগে ১৮ এপ্রিল দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন।

নতুন আক্রান্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা গত এক মাস ধরেই কমছে। এই সংখ্যা নেমে এসেছে ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জনে। পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও নেমেছে ৪ শতাংশের নিচে।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য