জাতীয়

দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি সুবিধা, নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি সুবিধা, নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। শনিবার তিনি ঘোষণা করে দিয়েছেন, অসমে কোনও দম্পত্তির দুইয়ের বেশি সন্তান হলে তারা নানাবিধ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এতবড় পদক্ষেপ নেওয়া হল এই প্রথম। তবে, এই আইন পাশ করা হয়েছিল ২০১৯ সালে। তখন অসমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন সর্বানন্দ সোনওয়াল। এবার সেই আইন কার্যকর করা হল।

২০১৯-এর আইনে বলা হয়েছিল, ২০২১ সাল থেকে কোনও দম্পত্তির দুইয়ের বেশি সন্তান হলে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তাদের সরকারি চাকরি দেওয়া হবে না। যারা ইতিমধ্যেই চাকরিতে আছে, তাদের যদি দুইয়ের বেশি সন্তান হয়, চাকরি নিয়ে টানাটানি হতে পারে। অসমের মুখ্যমন্ত্রী জানান, ঋণ মকুব করা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও জন্ম নিয়ন্ত্রণের বিষয় খতিয়ে দেখা হবে।

সূত্রের খবর, অসমে অবস্থিত অভিবাসী মুসলিম সম্প্রদায়ের মানুষদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন হিমন্ত বিশ্বশর্মা। পরিবার পরিকল্পনা নিয়ে যত্নবান হতে তাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button