রাজ্য

সদ্য মাতৃহারা আলাপন বন্দ্যোপাধ্যায়কে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল

সদ্য মাতৃহারা আলাপন বন্দ্যোপাধ্যায়কে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল - West Bengal News 24

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর সমবেদনা জানাতে তাঁর বাড়ি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি কয়েক দিনের সফরে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে ফিরেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন তিনি।

সঙ্গে ছিলেন রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়ও। এদিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন জগদীপ ধনকড়। দেখা হয় আলাপন বাবুর স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জীর সঙ্গেও।

শনিবার সকালেই মা’কে হারিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই দাদা তথা স্বনামধন্য সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়েরও মৃত্যু হয়েছে। পরিবারে একের পর এক শোকের ছায়া লেগেই আছে। হাসপাতাল সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতআয় ভুগছিলেন আলাপন বাবুর মা।

এই মৃত্যুসংবাদ শুনে আগেই শোক প্রকাশ করেছিলেন জগদীপ ধনকড়। তিনি দিল্লি থেকেই টুইট করে নিজের শোকবার্তা জানিয়েছিলেন। এরপর রবিবারের বিকেলে দেখা গেল মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার বাড়িতে সস্ত্রীক হাজির হলেন ধনকড়। গতকাল রাজ্যপাল টুইটে লিখেছিলেন, ‘প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মা তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জীর শ্বাশুড়ীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। ঈশ্বরের কাছে ওঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।’

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য