
করোনা মহামারির প্রথম দিকে গতানুগতিকতার সম্পূর্ণ বিপরীতে অবস্থান করা কিছু মানুষ পথে নেমেছিলেন। ভারত জাগো আন্দোলন গড়ে তুলেছিলেন। দাবি তুলেছিলেন, মাস্ক বাধ্যতামূলক, লকডাউন করা হোক। তাদের দাবি অনুযায়ী, রাইট টু ইনফরমেশন আইন অনুযায়ী যা জানতে পেরেছেন, তা ব্যবহারিক প্রয়োগের মধ্যে বিস্তর পার্থক্য।
সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনমত গড়ে তুলতে বহুবার দেখা গিয়েছে। এবার তারা ট্রেন, বাস চালু করার দাবিতে আন্দোলন শুরু করলেন।
আজ নদিয়ার শান্তিপুর স্টেশনের সামনে এক শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভ আয়োজন করেন তারা। তারা জানান, কলকাতা এবং অন্যান্য দু’একটি জেলাতেও একইভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কর্মীদের উপস্থিতির হার বেঁধে দিচ্ছে সরকার। অথচ ট্রেন বন্ধ। কর্মীরা অফিসে যাবেন কীভাবে। উঠছে প্রশ্ন।
রাজ্যের সিংহভাগ সাধারণ মানুষের পেশা এই ট্রেন, বাসকে কেন্দ্র করে। প্রধান গণ পরিবহন ব্যবস্থা অর্থাত্ ট্রেন, বাস বন্ধ থাকায় তারা কর্মহীন। শান্তিপুর হাট খুলে দিলেও, ট্রেন, বাস বন্ধের কারণে আসতে পারছেন না জেলার বাইরের ক্রেতারা। অবিলম্বে ট্রেন-বাস সকলের জন্য চালু করার দাবি জানান তারা।
এ বিষয়ে আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর রেল স্টেশনে শান্তিপূর্ণ বিক্ষোভে টোটো, রিক্সা ভ্যান, মোটর ভ্যান চালকরা তাদের নৈতিক সমর্থন জানিয়েছেন। তারাও দাবি তুলেছেন, তিন বেলা আহারের ব্যবস্থা না করে কর্মহীন হয়ে আর থাকতে চান না তারা।



