রাজ্য

জল্পনা বাড়িয়ে ফের জরুরি তলবে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

জল্পনা বাড়িয়ে ফের জরুরি তলবে দিল্লি যাচ্ছেন শুভেন্দু - West Bengal News 24

কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব। সূত্রের খবর, আজ ফের দিল্লি যাচ্ছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সফরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্ভবত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যত্‍ কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে।

কয়েক সপ্তাহ আগেই দিল্লিতে গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগে কেন্দ্রীয় নেতাদের সামনে সরব হয়েছিলেন তিনি। রাজ্যের দল পরিচালনার ক্ষেত্রে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ টোটকা। শুভেন্দু ফিরে আসার পরই তড়িঘড়ি দিল্লি উড়ে যান জগদীপ ধনখড়।

সেখানে গিয়ে আলাদ আলাদা ভাবে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশেনের চেয়ারম্যান, কেন্দ্রীয় কয়লা ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনিও। বিরোধী দলনেতার সুরেই রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে সরব হন তিনিও।

গতকাল রাজ্যপালের সঙ্গে ফের একপ্রস্ত বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সম্ভবত আজ আবার দিল্লি যাচ্ছেন তিনি। ফলে তাঁর এই বারবার দিল্লি যাত্রা নিয়ে চড়ছে জল্পনা।

সূত্র : ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য