জাতীয়
নাবালিকা পিসতুতো বোনকে ধর্ষণ দাদার

গুজরাটের রাজকোটে ২৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ১৭ বছর বয়সী পিসতুতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠল।
দাদার হাতে ক্রমাগত ধর্ষিত হওয়ার ফলে সেই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে বলে খবর।
পিসতুতো বোনের সঙ্গে একটি ছেলের ঘনিষ্ঠতা দেখে সেই সম্পর্কের কথা বাড়িতে জানিয়ে দেবে বলে, তাকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছে বলে সেই নাবালিকার অভিযোগ।
ধর্ষণের কথা কাউকে জানালেই সেই ওই ছেলেটির সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করে দেবে বলে নিজের পিসতুতো বোনকে ভয় দেখিয়ে ছিল। গর্ভবতী হওয়ার পর সে বাধ্য হয়েই ধর্ষণের কথা জানায়।



