রাজ্য

‘শান্তির পরিবেশ অশান্ত করতেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর’, কার্শিয়ং-এ রাজ্যপাল কে কালো পতাকা তৃণমূলের

‘শান্তির পরিবেশ অশান্ত করতেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর’, কার্শিয়ং-এ রাজ্যপাল কে কালো পতাকা তৃণমূলের - West Bengal News 24

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। প্রথমে মাটিগাড়ায় তাঁকে কালো পতাকা দেখানো হয়।

কার্শিয়ং পৌঁছনোর পরেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়েছে। শান্তির পরিবেশে অশান্ত করার জন্য রাজ্যপাল পাহাড়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে।

এদিকে আজও ফের রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল। রাজ্যের নির্বিকার মনোভাব নিয়ে রাজ্যকে নিশানা করেছেন তিনি।

সাত দিন তিনি উত্তরবঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। উত্তরবঙ্গে তিনি আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে পরিস্থিতি দেখতে এসেছিলেন। স্থানীয় মানুষদের সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

সূত্র : এ বি পি আনন্দ

আরও পড়ুন ::

Back to top button