টলিউড

সহবাস-পরকীয়ায় জড়িত অন্তঃসত্ত্বা নুসরতকে সঙ্গ দিতে রাজি নন মিমি, কেন নিজেকে আড়াল করছেন ‘বনুয়া’

mimi nusrat : সহবাস-পরকীয়ায় জড়িত অন্তঃসত্ত্বা নুসরতকে সঙ্গ দিতে রাজি নন মিমি, কেন নিজেকে আড়াল করছেন ‘বনুয়া’ - West Bengal News 24

নুসরত জাহান (nusrat jahan) ও মিমি চক্রবর্তীর (mimi chakraborty ) বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে। নুসরত যশ নিখিল এই ত্রিকোণের গুঞ্জনের মাঝেই টলিপাড়ার এই দুই প্রথম সারির অভিনেত্রীর মধ‍্যে দূরত্বটা একটু বেশি পরিমাণেই চোখে পড়ছে নেটজনতার। আর তা হবে নাই বা কেন? নুসরত মিমির বন্ধুত্ব একরকম নিদর্শন হিসেবেই ছিল এতদিন বিনোদন ইন্ডাস্ট্রিতে।

একে অপরকে ‘বোনুয়া’ বলেও ডাকতেন তাঁরা। একসঙ্গে সময় কাটতে সুদূর লন্ডনে উড়ে যাওয়া থেকে লোকসভা নির্বাচনে জেতার পর সংসদে একত্রে শপথও নিয়েছিলেন নুসরত মিমি।

সেখানেই হঠাৎ করে এমন দূরত্ব বেড়ে গেলে চোখে তো লাগবেই না? কিন্তু গত বছরের শেষেও যেখানে সোশ‍্যাল মিডিয়ায় দুই নায়িকার খুনসুটি চোখে পড়েছে নেটিজেনদের সেখানে কয়েক মাসের মধ‍্যে সম্পর্কটা এমন থিতিয়ে গেল কেন? টলিপাড়ায় কানাঘুঁষো, এর জন‍্য অনেকাংশেই দায়ী নুসরত। যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ও নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ অস্বীকার, এই দুইয়ের জেরেই প্রিয় বোনুয়ার থেকে ছিটকে গিয়েছেন মিমি।

আরো গুঞ্জন শোনা যাচ্ছে, নুসরতের পাশাপাশি যশকে নাকি মিমিরও পছন্দ ছিল। সোশ‍্যাল মিডিয়ায় নুসরত ও যশের ইঙ্গিতপূর্ণ কথাবার্তার মাঝেও ঢুকে পড়েছিলেন মিমি। কিন্তু যখন থেকে তিনি নুসরত ও যশের ‘সম্পর্কের’ কথা জানতে পারেন তখন থেকেই নিজেকে সরিয়ে নিতে থাকেন। ফাটলটা আরো চওড়া হয় যখন নিখিলের সঙ্গে ‘বিয়ে’ অস্বীকার করেন নুসরত। অথচ এই ‘বিয়ে’তেই নুসরতের কনে পক্ষ ছিলেন মিমি। একেবারে প্রথম থেকেই নুসরতের পাশে ছিলেন তিনি।

গুঞ্জন সত‍্যি হয় যখন নুসরতের বেবি বাম্পের প্রথম ছবি প্রকাশ‍্যে আসে। সেখানে অভিনেত্রীর পাশে কোথাও দেখা যায়নি মিমিকে। তাঁর জায়গায় ছিলেন শ্রাবন্তী ও তনুশ্রী। সম্প্রতি কসবার ভ‍্যাকসিনেশন সেন্টারে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে করোনা টিকা নেন মিমি। সেখানে সাংবাদিকরা নুসরতের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করলে তাও এড়িয়ে যান মিমি।

সূত্র : বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য