জাতীয়

নৃশংস! ৮ বছরের শিশুকে ধর্ষন ও পরে গলায় ফাঁস দিয়ে খুন

নৃশংস! ৮ বছরের শিশুকে ধর্ষন ও পরে গলায় ফাঁস দিয়ে খুন - West Bengal News 24

ফের যোগীর রাজ্য। ফের নিগ্রহের শিকার শিশুকন্যা। এবার গলা টিপে খুন ৮ বছরের শিশুকে। পুলিশের সন্দেহ, খুনের আগে ধর্ষণও করা হয়েছিল তাকে। শিশুটির দেহে আঘাতের চিহ্ন দেখে তাদের এই ধারণা হয়েছে। পকসো আইনে ধর্ষণের মামলাও দায়ের হয়েছে।

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১২০ কিলোমিটার দূরে খেরির ঘটনা। সেখানে রবিবার রাতে আখের ক্ষেতে শিশুটির দেহ মিলেছে। শিশুটির ঠাকুমা জানালেন, রবিবার সকালে তার সঙ্গে ছাগল চড়াতে গেছিল সে। দুপুর নাগাদ সে ঠাকুমাকে বলে, ক্লান্ত লাগছে। বাড়ি যাবে। তিনি তাকে চলে যেতে বলেন।

সন্ধেবেলা প্রবীণা বাড়ি ফিরে দেখেন, নাতনি ফেরেনি। প্রথমে তাদের মনে হয়েছিল কাছের এক বিয়ে বাড়িতে সে খেতে চলে গিয়েছে। সেখানেও তার খোঁজ মেলেনি। পরে রাতের দিকে খেতে তার দেহ উদ্ধার হয়। যেই জামা পরেছিল, তা দিয়েই গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে তাকে। পা বেঁধে রাখা হয়েছে।

শিশুটির বাবা পরিযায়ী শ্রমিক। এখন উত্তরপ্রদেশে নেই। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন। মেয়েটির আরও দুই ভাই-বোন রয়েছে। সে তিন জনের মধ্যে বড়। খেরি পুলিশ প্রধান বিজয় ঢুল জানিয়েছেন, ময়নাতদন্তে জানা যায়নি শিশুটি ধর্ষিত হয়েছে। তবে তার শরীরে দাগ দেখে পকসো আইনে ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য