
বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে মোহভঙ্গ হয়েছে বিজেপি সমর্থকদের। তাই এবার ভাঙ্গন আরামবাগের বিজেপি শিবিরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের প্রায়শ্চিত্ত স্বরূপ ন্যাড়া হয়ে ফের তৃণমূলের ফিরলেন ৫০০ কর্মী। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার মোহে ঝাঁকে ঝাঁকে নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।
কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়ায় তারা পুনরায় ফিরে আসতে চাইছেন তৃণমূলে। ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ আবেদন জমা পড়েছে তৃণমূলে ফেরার । সেই দলবদলুদের মধ্যেই আরামবাগের ৫০০ জন কর্মী মঙ্গলবার সাংসদ অপরুপা পোদ্দারের হাত ধরে আবার ফিরে এলেন তৃণমূলে।
কিন্তু তাই বলে ন্যাড়া হয়ে কেন?
এ প্রসঙ্গে তারা বলেন বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন, নিজেদের দূষিত করেছিলেন, তারই প্রায়শ্চিত্ত স্বরূপ ন্যাড়া হয়েছেন।সাংসদ অপরুপা পোদ্দার এর কথায় তাদের ভুল বুঝিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল তারা এখন সেই ভুল বুঝতে পেরে ফিরে আসতে চাইছেন। তারা বুঝতে পেরেছেন যে একমাত্র মমতা ব্যানার্জীর উন্নয়ন করতে পারবেন ।
তাই তারা দিদির উন্নয়নে শামিল হতে চান।খানাকুল ব্লকের নতিবপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বলপাই গ্রামে একফালি ফাঁকা জমিতে প্যান্ডেল খাটিয়ে এ দিন তৃণমূলে যোগদান পর্ব অনুষ্ঠান ছিল । সাংসদ অপরুপা পোদ্দারের নেতৃত্বে যোগদান পর্ব হয় । বিজেপির জনাকয়েক কর্মী মাঠেই নাপিত ডেকে মস্তক-মুণ্ডন করেন। তারপর তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অপরুপা পোদ্দার।



