রাজ্য

GTA অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অমিল, ফের রাজ্যকে নিশানা ধনকড়ের

Jagdeep Dhankhar : GTA অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অমিল, ফের রাজ্যকে নিশানা ধনকড়ের - West Bengal News 24

দিল্লি সফর সেরেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লি সফরের পরই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। আজ শিলিগুড়িতে থেকে রাজ্যপাল রাজ্য সরকারকে নিশানায় নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি বলেন, উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি। GTA তে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। GTA অ্যাকাউন্টে কোটি কোটি টাকার গরমিল রয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকড় দাবি জানান অবিলম্বে GTA অ্যাকাউন্টে অডিটের প্রয়োজন আছে।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার তিনি সংঘাতে জড়িয়েছেন। কখনও টুইটে কখনও রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি।এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সাফ দাবি জানালেন গত ১০ বছরে রাজ্য সরকার উত্তরবঙ্গের কোনো উন্নয়ন করেনি। দিল্লি সফর গিয়েও রাজ্যপাল রাষ্ট্রপতি ,স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে রাজ্যের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন।

তাঁর উত্তরবঙ্গ সফরও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে আজ রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেছেন রাজ্যপাল প্রত্যেকদিনই বিস্ফোরক মন্তব্য করেন। রোজই বিস্ফোরণ ঘঠাচ্ছেন তিনি। এই রাজ্যপালের ধারণা আছে পাহাড়টা কি ছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি না থাকতেন উনি পাহাড়ে যেতেই পারতেন না।

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য