বলিউড

প্রথা ভেঙে স্বামীর মরদেহকে কাঁধ দিলেন মন্দিরা, প্রশংসা নেট দুনিয়ায়

Mandira Bedi : প্রথা ভেঙে স্বামীর মরদেহকে কাঁধ দিলেন মন্দিরা, প্রশংসা নেট দুনিয়ায় - West Bengal News 24

বলিউড অভিনেত্রী মন্দিরা বেদি। বুধবার (৩০ জুন) ভোরে না ফেরার দেশে চলে গেছেন তার স্বামী নির্মাতা রাজ কৌশল।

এদিকে শেষকৃত্যের জন্য স্বামীর লাশ বহন করেন মন্দিরা বেদি। সাধারণত নারীদের এই কাজগুলো করতে দেখা যায় না। কিন্তু এই অভিনেত্রী প্রথা ভেঙে শেষকৃত্যের নিয়ম পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা যায়, বাড়ি থেকে শেষকৃত্যের জন্য স্বামীর লাশ বহনকারী গাড়ির সামনের অংশ ধরে আছেন এই অভিনেত্রী।সমস্ত ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

অপর এক ছবিতে দেখা যায়, স্বামীকে চিরবিদায়ের আগে কান্নায় ভেঙে পড়েন মন্দিরা। তাকে সান্ত্বনা দেন অভিনেতা রোনিত রায়। এছাড়া এই সময় অভিনেতা আশীষ চৌধুরী, অভিনেত্রী হুমা কোরেশি, নেহা ধুপিয়া, অপূর্ব অগ্নিহোত্রীসহ অনেকেই হাজির ছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)


১৯৯৯ সালে রাজ ও মন্দিরার বিয়ে হয়। ২০১১ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। পরবর্তী সময়ে একটি মেয়েকে দত্তক নেন এই দম্পতি।

‘অ্যান্থনি কৌন হ্যায়’, ‘পেয়ার ম্যায় কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’ প্রভৃতি সিনেমা পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেছেন রাজ কৌশল। এছাড়া ‘মাই ব্রাদার…নিখিল’ সিনেমাটিও তিনি প্রযোজনা করেছেন। বুধবার ভোরে হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এর আগের দিনও বন্ধুদের সঙ্গে আড্ডা মেতেছিলেন ৪৯ বছর বয়সি এই নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আড্ডার ছবিও পোস্ট করেছিলেন রাজ ও মন্দিরা।

আরও পড়ুন ::

Back to top button