আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ১৮ কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে

World Corona Update : বিশ্বে করোনা শনাক্ত ১৮ কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে - West Bengal News 24

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৮০ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩২ হাজার ৬১৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ১৬১ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৩৫১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশে মোট আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৬৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন ::

Back to top button