রাজনীতিরাজ্য

নড্ডার জরুরি তলবে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ, কাল সাংগঠনিক বৈঠক দিল্লিতে

নড্ডার জরুরি তলবে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ, কাল সাংগঠনিক বৈঠক দিল্লিতে - West Bengal News 24

‘বেসুরোদের’ বিরুদ্ধে কড়া হতে ইতিমধ্যেই শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁকে শোকজ করেছে দল। জানা গিয়েছে, দলের সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই চিঠি পাঠিয়েছেন। একইসঙ্গে কারণ দর্শানোর চিঠি ধরানো হয়েছে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও।

বিজেপি সূত্রে খবর, আরও বেশ কয়েকজনকে এই চিঠি পাঠানো হবে। আর এবার এসবের মধ্যেই জানা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে জরুরি ভিত্তিতে তলব করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সূত্রের খবর, আগামীকাল অর্থাত্‍ রবিবার সকাল ১১ টায় দুজনের বৈঠক হবে। জে পি নড্ডার সঙ্গে বৈঠক হবে দিলীপ ঘোষের। আর সেজন্যই আজ, শনিবার রাতেই দিল্লি রওনা দেবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সেখানে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয়রা। তাঁরা যেভাবে প্রকাশ্যে ‘বেসুরো’ হয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। সৌমিত্র খাঁ সহ আরও কয়েকজন বিজেপি নেতা তো সরাসরি দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দেগেছেন।

অন্যদিকে বিজেপির যুব মোর্চার সভাপতি পদ ছেড়ে সাত ঘণ্টার ব্যবধানে পদত্যাগপত্র ফিরিয়েও নিয়েছেন সৌমিত্র খাঁ। এসবের পরই ‘জোকার’ বলে সৌমিত্র খাঁকে কটাক্ষ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। রাজনৈতিক মহলের অনেকেরই মতে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পাওয়ায় ‘গোঁসা’ হয়েছে সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতাদের।

অন্যদিকে, কোথাও গিয়ে মন্ত্রীত্ব যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও।তাঁকেও পাল্টা কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই কলহে এখনও ইতি পড়েনি। তারই মধ্যে দিলীপ ঘোষকে তড়িঘড়ি দিল্লি ডেকে পাঠালেন জেপি নড্ডা।

এই অবস্থায় সেই ‘অন্তর্কলহে’ রাশ টানতেই সম্ভবত জেপি নড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তড়িঘড়ি তলব করলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আবার অন্যদিকে, পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি ‘বেসুরো’-দের ডানা ছাঁটতে সাংগঠনিক রদবদলের পথও প্রশস্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতির বিশ্লেষকরা।

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য