ঢালিউড

আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি,কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো: পরীমনি

Pori Moni : আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি,কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো: পরীমনি - West Bengal News 24

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবার মুখোমুখি। তার ওপর এই ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে কোপা আমেরিকার শিরোপা। যে কারণে দুই দলের ভক্তদের মধ্যেও কাজ করছে বাড়তি উত্তেজনা। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। ম্যাচের উত্তেজনা তাদেরও স্পর্শ করেছে। তারাও তাদের পছন্দের দলের পক্ষে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম।

ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব চিত্রনায়িকা পরীমনি ফুটবলের ভক্ত। তিনি চান টোটাল ফুটবল। খেলা দেখা নিয়ে তার বাসায় সব সময় আলাদা প্রস্তুতি থাকে। এবার লকডাউনের কারণে যেহেতু ঘরেই সময় কাটাতে হচ্ছে সে কারণে বেশ আয়োজন করে ছোটভাইকে সঙ্গে নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখবেন তিনি।

ছোট ভাইয়ের সঙ্গে পরীমনির খুনসুটি পরিবারের অতি পরিচিত ঘটনা। খেলার সময় এই খুনসুটি কয়েকগুণ বেড়ে যায় বলে জানান এই ড্রিম গার্ল।

পরীমনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার ছোট ভাই ব্রাজিলের ক্রেজি ফ্যান। আমি আর্জেন্টিনার সমর্থক। যে কারণে বুঝতেই পারছেন- ও আমার পিছে সারাক্ষণ লেগে থাকে। আমিও ইচ্ছে করেই ওকে রাগিয়ে দেই।’

পরীমনি আর্জেন্টিনার সমর্থক হলেও নেইমারকে পছন্দ করেন। এ নিয়ে তার নিজস্ব দর্শন রয়েছে। তিনি বলেন, ‘আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি। কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো।’

‘সাপোর্টার তো হতেই পারি, তাই বলো অন্য দল নিয়ে পাড়ার ভাবিদের মতো ঝগড়াঝাটির মধ্যে আমি নেই।’ পরীমনির স্পষ্ট কথা।

খেলায় জয়-পরাজয় থাকবেই উল্লেখ করে পরীমনি বলেন, ‘আমি চাই জমজমাট খেলা হোক। জমিয়ে খেলুক সবাই।’ কিন্তু কাপ আর্জেন্টিনার ঘরেই যেন থাকে- প্রত্যাশা এই ফুটবল ভক্ত নায়িকার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য