স্বাস্থ্য

একটিমাত্র উপায়েই কমিয়ে ফেলুন ওজন

একটিমাত্র উপায়েই কমিয়ে ফেলুন ওজন - West Bengal News 24

ওজন কমানোর জন্যে এত কিছু চেষ্টা করেছেন তবুও সেটা মোটেই কমছে না? শরীরচর্চা, ডায়েট থেকে শুরু করে সবকিছুই তো চলছে। তাহলে আর কী করবেন? কী করলে শরীরের বাড়তি মেদটুকুকে একটু বাগে আনা যাবে এই তো ভাবছেন? তাহলে আপনার জন্যেই রয়েছে মাত্র একটি উপায় যেটা খুব সহজেই আশাতীতভাবে ওজন কমাতে সাহায্য করবে আপনাকে। আর এই অত্যন্ত দরকারি ও কাজের উপায়টি হচ্ছে কম সোডিয়াম সেবন। নিশ্চয়ই ভাবছেন কেন? সোডিয়াম কম খেলে কি এমন পরিবর্তিত হয় আমাদের শরীরে যে ওজন খুব দ্রুত কমে যায়?

এমনিতে নিম্ন সোডিয়াম ডায়েটকে শরীরের নানারকম সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার অন্যতম কার্যকরী উপায় বলে মনে করেন চিকিৎসকেরা। অতিরিক্ত সোডিয়াম মানুষের শরীরের রক্তচাপকে বাড়িয়ে দেয়। ফলে হাইপারটেনশন এবং সেটা থেকে হৃদপিন্ডের নানা ঝামেলা পোহাতে হয় মানুষকে। এছাড়াও এই একই কারণে স্ট্রোক ও মৃত্যুর দিকেও পৌঁছে যায় মানুষ খুব সহজে। তবে কেবল এই শারীরিক ঝক্কি-ঝামেলার হাত থেকে দূরে রাখতেই নয়, নিম্ন সোডিয়াম ডায়েট প্রভাব রাখে শরীরের ওজন কমানোর ক্ষেত্রেও।

কী করে?
আমাদের সবারই জানা যে পানি লবণকে অনুসরণ করে। ফলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে সেটা থেকে পানির পরিমানও বৃদ্ধি পায়। সেই থেকে সৃষ্টি হয় শরীরের ভেতরে অস্থিরতা, অস্বস্তি। আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় জলের একটি গড়পড়তা ওজনও। তবে চিকিৎসকদের কথানুসারে নিম্ন সোডিয়াম ডায়েটের মাধ্যমে এই ঝামেলা এড়নো সম্ভব।

তবে এই ডায়েটের ক্ষেত্রে খুব অদ্ভূত হলেও একদম ঠিকঠাকভাবে সব ধরণের খাদ্যোপাদান রাখা সম্ভব যতে করে সহজেই বাকী সব পুষ্টির সাথে সাথে এই ডায়েটটি অনুসরণ করতে পারেন আপনি। কি কি আছে নিম্ন সোডিয়াম ডায়েটের তালিকার ভেতরে?

  • সতেজ সব্জি ও ফল
  • মাংস
  • ডেইরি পণ্য
  • বাদামী ভাব, সাদা আটার রুটি ও পাস্তা
  • ডিম
  • জলপাই ও সূর্যমুখী তেল
  • লবণমুক্ত বাদাম
  • শিম ও অন্যান্য শস্য ইত্যাদি

মোটকথা, পুরোপুরি একটা সমৃদ্ধ ডায়েট পাবেন আপনি নিম্ন সোডিয়াম ডায়েট অনুসরণ করতে চাইলে। তবে এক্ষেত্রে প্রোসেসড মাংস, লবন, সোডিয়ামযুক্ত পনির ও লবণযুক্ত যে কোন খাবারকে এড়িয়ে চলুন। ফলাফল হিসেবে দ্রুতই ওজন কমতে দেখবেন নিজের চোখেই। তো বলুন, একবার কি সুযোগ দিয়ে দেখবেন নিম্ন সোডিয়াম ডায়েটকে?

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য