রাজনীতিরাজ্য

‘জয় শ্রীরাম বললে ‘ডিসকাউন্ট’ পাওয়া যাবে?’, পেট্রল পাম্পে গিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

Kunal Ghosh : ‘জয় শ্রীরাম বললে ‘ডিসকাউন্ট’ পাওয়া যাবে?’, পেট্রল পাম্পে গিয়ে বিজেপিকে খোঁচা কুণালের - West Bengal News 24

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গতকাল থেকেই শহরজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে অবিলম্বে জ্বালানির দাম কমানোর দাবি জানাচ্ছেন রাজ্য নেতৃত্ব। রবিবাসরীয় দুপুরে সোজা পেট্রোল পাম্পে গিয়ে হাজির হলেন কুণাল ঘোষ। এদিন টুইট করে কুণাল ঘোষ জানিয়েছেন তিনি একটি পেট্রোল পাম্পে গিয়েছিলেন। তবে বিক্ষোভ কর্মসূচির জন্য নয়। গাড়িতে তেল ভরতেও নয়।

একটা মাত্র প্রশ্ন করতে পেট্রোল পাম্পে গিয়েছিলেন কুণাল বাবু। কী প্রশ্ন? কুণাল বাবু নিজেই জানিয়েছেন কী সেই প্রশ্ন। তিনি পেট্রোল পাম্পের কর্মচারীদের গিয়ে বলেছেন, আমি একজন হিন্দু। আমি যদি এখন ‘জয় শ্রীরাম’ বলে চিত্‍কার করি, আপনারা কি আমায় পেট্রোলে কিছু ডিসকাউন্ট দেবেন?’ প্রত্যাশিত উত্তরই পেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কর্মীরা তাঁকে ‘না’ বলেছেন। এই অভিজ্ঞতার কথাই টুইটে শেয়ার করেছেন তিনি।

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। আর দেশ জুড়ে গেরুয়া বাহিনীর স্লোগান ‘জয় শ্রীরাম’। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ শোনা গিয়েছে, বিজেপি সমর্থকরা বিরোধীদের এই স্লোগান বলতে বাধ্য করছেন। এমনকি চলতি বছরেই নরেন্দ্র মোদীর কলকাতা সফরে ভিক্টোরিয়া প্রাঙ্গণে এই স্লোগান নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।

সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে উঠলে আশপাশের গেরুয়া সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেছিলেন। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেননি। বিতর্কিত এই স্লোগানকে হাতিয়ার করেই এবার বিজেপিকে ঠুকলেন কুণাল ঘোষ। এদিন শহরের নানা প্রান্তে পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের অগ্নিমূল্য নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী সমর্থক আর নেতারা। রাজারহাটে রাস্তায় নৌকো নামিয়ে তাতে রান্না করেছেন শাসকদলের বিধায়ক অদিতি মুন্সি।

যাদবপুরের আজ ১০২ ওয়ার্ডে সাইকেল মিছিলে অংশ নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ১১নং বোরো কমিটির সমন্বায়ক তারকেশ্বর চক্রবর্ত্তী ও বাংলার ক্রিকেট দলের কোচ শিব শঙ্কর পাল। বেহালা পশ্চিম কেন্দ্রেও অবস্থান বিক্ষোভ চলে। গতকালের পর আজ তার দ্বিতীয় দিন। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেছেন, মা,মাটি ,মানুষের সরকার সব সময় সাধারনের পাশে আছে আর তাই কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছে। তবে বিজেপির তরফে এ বিষয়ে বলা হচ্ছে, রাজ্য সরকারও পেট্রোপণ্যে কর নেয়। তা কমালেই দাম কমে যাবে অনেকটা।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য