
তিন দিনের জন্য নিজের শহরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রথযাত্রা আমেদাবাদেই কাটাবেন অমিত শাহ। সোমবার ভোররাতে সেখানকার জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। হাতিকে কলাও খাওয়ান। আর সেই করতে গিয়ে বিপত্তি। যদিও শেষ পর্যন্ত হাতি কলা খেয়ে খুব খুশি হয়। শাহকে দেয় আশীর্বাদ। সেই ভিডিও ভাইরাল।
মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে হাতিকে কলা খাওয়াতে গেছিলেন শাহ। তাঁর হাতে ছিল লাঠি। হাতি সেই লাঠি কেড়ে নেয়। পরে হাতিকে আধ ডজন কলা দেন শাহ। সেই কলা খেয়ে দারুণ খুশি ঐরাবত। শুঁড় ঠেকিয়ে শাহর মাথায় আশীর্বাদ করেন।
এদিন আমেদাবাদে রথযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গান্ধীনগর জেলার নারদিপুর গ্রামে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নার্কোটিক এবং সাইকোট্রপিক পদার্থ চিহ্নিতকরণের নতুন বিভাগ উদ্বোধন করবেন অমিত শাহ। আগামীকাল, ১৩ জুলাই নিজের সংসদীয় কেন্দ্রে একটি লাইব্রেরি এবং সিভিক সেন্টারের উদ্বোধন করবেন অমিত শাহ। এছাড়াও আমেদাবাদ ও সানন্দে বেশি কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
#WATCH | Gujarat: Union Minister Amit Shah feeds a temple elephant at Ahmedabad’s Jagannath Temple pic.twitter.com/BC9xlgDHu2
— ANI (@ANI) July 11, 2021
সূত্র : আজকাল



