বাগবাজারে রবিনসন স্ট্রিটে স্বামীর পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে, উদ্ধার করল পুলিশ

ফের রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি। এবার ঘটনাস্থল কলকাতার (Kolkata) বাগবাজার। স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন স্ত্রী ও কন্যা। ঠিক কবে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার রাত ওই বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরতে শুরু করলে প্রতিবেশীরাই শ্যামপুকুর থানায় খবর দেয়। পুলিশ এসে বাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে।
মা ও মেয়েক চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের নাম দিগ্বিজয় বসু। বয়স ৭০ বছর। বেশ কিছুদিন ধরে বৃদ্ধকে পাড়ায় দেখা যাচ্ছিল না। তবে তাঁর যে মৃত্যু হয়েছে এই বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। গোটা ঘটনায় মা ও মেয়ের মানসিক সুস্থতা প্রশ্নের মুখে।
একই সঙ্গে কলকাতার রবিনসন স্ট্রিটের পার্থ দে-র পরিস্থিতিতে যেঅনেকেই রয়েছেন তাও আর একবার স্পষ্ট হল। মৃত দিদির দেহ দীর্ঘ কয়েক মাস আগলে পড়েছিলেন পার্থবাবু। এরপর এমন ঘটনার বেশ কয়েকটি নজির গত ৬ বছরে প্রকাশ্যে এসেছে। এবার তার সঙ্গে জুড়ে গেল বাগবাজারের নামও।
সূত্র : লেটেস্ট লি



