রাজ্য

আকাশ মেঘলা থাকলেও বাড়বে গরম

west bengal weather report : আকাশ মেঘলা থাকলেও বাড়বে গরম - West Bengal News 24
প্রতীকী ছবি ইন্ডিয়া টুডে

আজ আকাশ থাকবে মেঘলা, আর্দ্রতাজনিত কারণে বাড়বে গরম। গতকালের মত একাধিক জায়গায় বৃষ্টি হলেও বুধবার আকাশ পরিস্কার থাকার পূর্বাভাস দিয়েছে আবহায়া দপ্তর। জানা গেছে বুধবার কিছু জায়গায় আকাশ মেঘলা থাকলেও আর্দ্রতাজনিত কারণে গরম কমবে না।

একেবারেই যে বৃষ্টি হবে না তা নয়। একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জানা গেছে আগামী বৃহস্পতিবার অবধি উওরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে বজ্র-বিদ্যুত্‍ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

আজ আকাশ থাকবে মেঘলা, আর্দ্রতাজনিত কারণে বাড়বে গরম। উত্তর ভারতেও খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ুর প্রভাব পড়বে

আজ আকাশ থাকবে মেঘলা, আর্দ্রতাজনিত কারণে বাড়বে গরম । তবে বৃহস্পতিবার কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। দক্ষিনবঙ্গে একই ভাবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এছাড়া, বিহার, উওরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে, উত্তর ভারতেও খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ুর প্রভাব পড়বে।

সূত্র : নজরবন্দি

আরও পড়ুন ::

Back to top button