জাতীয়

পুলওয়ামায় সেনা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

পুলওয়ামায় সেনা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি - West Bengal News 24

সকাল থেকেই চলছে পুলওয়ামায় গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ, সেনা ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে এখনও পর্যন্ত ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানানো হয়েছে ‌ তাদের মধ্যে একজন আবার পাকিস্তানের লস্কর-ই-তৈবার কমান্ডার বলেও জানা গিয়েছে। গোটা এলাকা জুড়েই জারি করা হয়েছে কার্ফু।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাত থেকে তল্লাশি শুরু করে নিরাপত্তারক্ষীরা। অপারেশন চালু হতেই জঙ্গিরা টের পায়। তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেন জওয়ানরাও। দীর্ঘক্ষণের এই অপারেশনের শেষে মোট তিন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

এদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার ওই কমান্ডারের নাম আইজাজ আলিয়াস আবু হুরাইরা। বাকি যে দু’জন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁরা স্থানীয় জঙ্গি বলেই সন্দেহ। যে জায়গায় এনকাউন্টার হয়েছে, সেখান থেকে বেশি কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে নতুন করে জঙ্গি তত্‍পরতা শুরু হয়েছে।

সম্প্রতি কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। তারপরেই কুপওয়ারা-সহ একাধিক এলাকায় ড্রোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে জঙ্গি যোগে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে ইন্ডায়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতার দুই ছেলেও রয়েছে। আজ ফের কাশ্মীরের আকাশে ড্রোন উঁকি দিয়েছে।

নিয়ন্ত্রণ রেখার কাছে আরনিয়া সেক্টরে ড্রোন উড়তে দেখা যায়। অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। বিহারে শ্রমিক স্পেশাল ট্রেনে হামলা চালানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। রাজস্থানে গতকাল রাত থেকে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। জঙ্গিরা হামলা চালাতে পারে খবর পেয়েছে গোয়েন্দারা তারপরেই সতর্কতা জারি করা হয়েছে রাজস্থানে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button