আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত চিনের ৬ ইঞ্জিনিয়ার

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত চিনের ৬ ইঞ্জিনিয়ার - West Bengal News 24

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উপ্পার কোহিস্তানে একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন অনলাইনের খবরে বলা হয়, বিস্ফোরণে নিহতদের মধ্যে মধ্যে ৬ জন চিনা ইঞ্জিনিয়র। নিহতদের মধ্যে রয়েছেন এক পাকিস্তানি সেনাও।

উপ্পার কোহিস্তানের ডেপুটি কমিশনার আরিফ খান ইউসুফজাই বলেন, ৩০ যাত্রী নিয়ে বাসটি যাওয়ার সময় সকালের দিকে এ বিস্ফোরণ ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আহতদের উপ্পার কোহিস্তান জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button