টলিউড

এবার কি রাজনীতিতে জয়জিৎ! কোন দলে যাবেন? বাড়ছে ধোঁয়াশা

Joyjit : এবার কি রাজনীতিতে জয়জিৎ! কোন দলে যাবেন? বাড়ছে ধোঁয়াশা - West Bengal News 24

এতদিন সক্রিয় রাজনীতিতে ছিলেন না জয়জিত্‍ বন্দ্যোপাধ্যায়। শাসক দলের হোক কিংবা বিরোধী দলের ভুল দেখলেই সমালোচনা করতেন তিনি। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় জয়জিতের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা জয়জিত্‍ই এবার পা রাখতে চলেছেন রাজনীতিতে।

কোন দলে যোগ দিচ্ছেন?‌ প্রতিপক্ষই বা কে?‌ উঠছে নানা প্রশ্ন। জল্পনাও বাড়ছে। টলিপাড়ায় শোনা যাচ্ছে জয়জিতের রাজনৈতিক প্রতিপক্ষ নাকি হতে চলেছে বিজেপির অঞ্জনা বসু। যাবতীয় জল্পনা দূর করে জয়জিত্‍ বলেন,‌ ”‌লকডাউনে ছাড় মিলতেই টলিপাড়ায় আসতে চলেছে একের পর এক ধারাবাহিক, রিয়ালিটি শো।

সেই সূত্র ধরেই খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক ‘‌মন মানে না’‌। আর এই ধারাবাহিকটিতে অভিনয় করছি আমি। সেখানে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছি। ধারাবাহিকটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

আমার সঙ্গেই ধারাবাহিকটিতে অভিনয় করতে দেখা যাবে ভরত কল, অঞ্জনা বসু সহ আরও অনেক নামী অভিনেতাদের। ভরত কল তো শাসক তৃণমূলের সমর্থক সবাই জানে, অঞ্জনা বসুও বিজেপি করে আর সুরিন্দর ফিল্মসও তো শাসক দলের ঘনিষ্ঠ কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। রাজনীতিতে ভিন্ন দল করলেই যে একসঙ্গে কাজ করা যায় না এই তথ্যটা একেবারেই ভুল।

নতুন ধারাবাহিক ‘‌মন মানে না’‌-‌তে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। রাজনীতিতে আলাদা মত থাকতেই পারে কিন্তু তাতে কাজের ক্ষেত্রে কোনও কিছু বাধা হয়ে দাঁড়ায় না।’‌ তবে ধারাবাহিকে রাজনৈতিক নেতার চরিত্রটি নিয়ে খুব বেশি কিছু বলতে নারাজ জয়জিত্‍ বন্দ্যোপাধ্যায়।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য