জাতীয়

ত্রিপুরায় ধান চাষ বদলে হয়ে গেলো গাঁজা চাষ, মাদক সহ গ্রেফতার ৬

ত্রিপুরায় ধান চাষ বদলে হয়ে গেলো গাঁজা চাষ, মাদক সহ গ্রেফতার ৬ - West Bengal News 24

ধানজমির মাঝেই সকলের চোখের আড়ালে চলছিল গাঁজা(Marijuana)-র চাষ। তল্লাশি অভিযান চলাকালীন পুলিশের নজরে পড়তেই পুড়িয়ে দেওয়া হল ৭০ হাজার গাছ। অভিযানে উদ্ধার হয়েছে ১২.৪ গ্রাম হেরোইন (Heroin) ও ১৩২ কেজি শুকনো গাঁজা (Dry Cannabis)। বিভিন্ন জায়গা থেকে মোট ছয়জনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ (Tripura Police)।

বিশালগঢ় পুলিশ স্টেশনের ওসি দেবাশীষ সাহা বলেন, “পুলিশের তরফে গোটা রাজ্যজুড়েই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেই সময়ই ওই গাঁজার গাছগুলি নজরে আসে। মোট ৭০ হাজার চারাগাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামিদিনেও এই ধরনের তল্লাশি অভিযান চালানো হবে।”

পুলিশের তরফে আরও জানানো হয়, কৈলাশাহারে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে ৩৯২ টি ইয়াবা ট্যাবলেট ও ০.২৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ধর্মনগর থেকে ১৩২ কিলো শুকনো গাঁজা ও ১২.৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। কুমারঘাটেও তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে দেশী ও ভারতে তৈরি বিদেশী মদ (IMFL) উদ্ধার করা হয়েছে। তেলিয়ামুরা থেকে ব্রাউন সুগারের ২৩টি প্যাকেট।

লকডাউনের সময় থেকেই ত্রিপুরায় বাড়বাড়ন্ত হয়েছে মাদক পাচার চক্রের। এর আগেও নৈশ কার্ফু চলাকালীন মাদক পাচার চক্রের খোঁজ পায় পুলিশ। আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৩১০০ বোতল কাশির ওষুধ উদ্ধার করা হয়। এক মাস আগেই ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার ও কফ সিরাপ সহ সাতজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল আগরতলা পুলিশ।

সূত্র : টিভি ৯

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য