জাতীয়

এই মন্ত্রীর সঙ্গে সেলফি তুললে দিতে হবে ১০০ টাকা

এই মন্ত্রীর সঙ্গে সেলফি তুললে দিতে হবে ১০০ টাকা - West Bengal News 24

পছন্দের মানুষের সঙ্গে ছবি তোলার সুযোগ পেলে কেউ হাতছাড়া করতে চান না। তাই সেলফি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু ভক্ত বা সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে তুলতে অনেকেই বিরক্ত। আর তাই সমর্থকদের দূরে রাখতে ভেবে চিন্তে একটা উপায় বের করেছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী উষা ঠাকুর। খবর এনডিটিভির।

উষা ঠাকুর ঘোষণা দিয়েছেন যে, তার সঙ্গে যারা সেলফি তুলতে চান তাদেরকে অবশ্যই দলের স্থানীয় শাখায় ১০০ টাকা জমা দিতে হবে। আর সেই টাকা সাংগঠনিক কাজে ব্যয় হবে। এতে শুধু সমর্থকদের মধুর যন্ত্রণা কমবে এমন নয়, দলের তহবিলও বাড়বে।

বিজেপির এই মন্ত্রী বলেন, বন্ধুরা, আপনারা সবাই জানেন, সেলফি তোলাটা সময়ের অপচয়। অনেক সময় আমাদের কয়েক ঘণ্টাও চলে যায়। তাই সাংগঠনিক জায়গা থেকে আমরা আলোচনা করেছি যারা সেলফি তুলতে চান তাদেরকে দলের স্থানীয় শাখার কোষাধ্যক্ষের কাছে ১০০ টাকা জমা দিতে হবে। যাতে ওই অর্থ দলের সাংগঠনিক কাজে ব্যয় করা যায়।

উল্লেখ্য, আম্বেদকার নগর-মহোউ সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির এই নেতা। সম্প্রতি টিকা নেয়ার পর রুপি দিতে বলে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার ভাষায়, দুই ডোজ টিকা নেয়ার পর সবার উচিত প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে ৫০০ টাকা করে দান করা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য