রাজ্য

রাজ্যে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, প্রাণ হারিয়েছেন ১০ জন

west bengal corona update : রাজ্যে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, প্রাণ হারিয়েছেন ১০ জন - West Bengal News 24

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। দৈনিক সংক্রমণে কলকাতাকে পিছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে দার্জিলিং। দৈনিক সংক্রমণ বাড়লেও আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যু হ্রাস পেয়েছে।

মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১০ জন। সোমবার কলকাতা করোনায় মৃত্যুহীন দিন পার করলেও গত ২৪ ঘন্টায় মহানগরীতে ফের একজনের প্রাণ গিয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় টানা দুই দিন মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৫০ হাজার ৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জন।

নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৮ শতাংশ। আগের দিনের তুলনায় পজিটিভিটি রেট কমেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও দৈনিক মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। আগের দিন করোনার ছোবলে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। আর গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১২০ জন। এ নিয়ে এদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১৮ হাজার ২১ জন।’

দৈনিক সুস্থ হওয়ার পরিসংখ্যানও যথেষ্ট আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৯৯২ জন। যার ফলে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৮৯ হাজার ৬৯ জনে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ৯৯ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৫০টি। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৯ জনে।’

কলকাতা , উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলার করোনা পরিস্থিতি স্বস্তি দিলেও উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিংয়ের কোভিড চিত্র। রাজ্যে দৈনিক সংক্রমণে কলকাতাকে পিছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে পাহাড়ি জেলা। গত ২৪ ঘন্টায় ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। আর প্রাণ হারিয়েছেন একজন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮২ জন আর মারা গিয়েছেন ২ জন।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button