জাতীয়

যোগীরাজ্যে এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী বদন সিং ও তাঁর একজন সহযোগী, ১ লক্ষ টাকা ছিল মাথার দাম

Badan Singh : যোগীরাজ্যে এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী বদন সিং ও তাঁর একজন সহযোগী, ১ লক্ষ টাকা ছিল মাথার দাম - West Bengal News 24
বদন সিং

উত্তর প্রদেশের আগরায় এক লক্ষের ইনামি গ্যাংস্টার বদন সিংকে (Badan Singh) এনকাউন্টারে নিকেশ করল পুলিশ। বদন সিংয়ের সঙ্গে তাঁর একজন সহযোগীও এনকাউন্টারে নিকেশ হয়েছে। বদন সিং কদিন আগেই এক ডাক্তারকে অপহরণ করে ৫ কোটি টাকা চেয়েছিল।

গ্যাংস্টার বদন সিংয়ের মাথার দাম ১ লক্ষ টাকা রেখেছিল যোগীর পুলিশ। কুখ্যাত এই দুষ্কৃতী আগরার ডাক্তার উমাকান্ত গুপ্তাকে অপহরণ করে পাঁচ কোটি টাকা চেয়েছিল। যদিও, ডাক্তার উমাকান্ত গুপ্তাকে সুরক্ষিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ। এরপর থেকেই বদন সিংয়ের খোঁজ চালাচ্ছিল পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উমাকান্ত গুপ্তাকে চারজন মিলে অপহরণ করেছিল। তাঁরা আগরা থেকে চম্বলের রাস্তা ধরে উমাকান্ত গুপ্তাকে মধ্য প্রদেশে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু অপহরণের তিন ঘণ্টা পরই পুলিশ ডাক্তারকে সুরক্ষিত উদ্ধার করেছিল।

ডঃ উমাকান্ত গুপ্তাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করেছিল বদন সিং’রা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ডাক্তার বাড়ি না পৌঁছানোয় পুলিশকে খবর দেন ডাক্তারের স্ত্রী। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ডাক্তারকে উদ্ধার করেছিল।

সূত্র: বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button