রাজ্য

গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু

west bengal corona update : গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু - West Bengal News 24

এ যেন আলো-আঁধারির খেলা। রাজ্যে করোনার সংক্রমণ আর মৃত্যু কখনও স্বস্তি দিচ্ছে আবার পরক্ষণেই উদ্বেগ বাড়াচ্ছে। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ অনেকটা হ্রাস পেলেও, দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে অনেকটাই বাড়ল।

নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯৩ জন। আর প্রাণ হারিয়েছেন ১৩ জন। তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চার জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট-ও বেড়েছে।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ হাজার ৮০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭৯৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ২১ হাজার ২৬১ জনে।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশে। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও এক লাফে মৃত্যু বেড়েছে দ্বিগুনের বেশি। বুধবার রাজ্যে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছিলেন ৬ জন। আর গত ২৪ ঘন্টায় করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৩ জন। তার মধ্যে কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ৪ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ১৮ হাজার ৪০ জন।’

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৯৬৬ জন। এ নিযে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৪ লক্ষ ৯১ হাজার ১৬ জন। সুস্থতার হার দাঁড়াল ৯৮ দশমিক ০১ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২০৫ জনে।

রাজ্যে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। দার্জিলিং জেলায় সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। নতুন করে ওই জেলায় সংক্রমিত হয়েছেন ৮১ জন। কলকাতায় ৫৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নদিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button