রাজনীতিরাজ্য

পেগাসাস থেকে শিক্ষা নিন,মন্ত্রীদের আধুনিক ফোন ব্যবহারে নির্ভরতা কমাতে বার্তা মমতার

পেগাসাস থেকে শিক্ষা নিন,মন্ত্রীদের আধুনিক ফোন ব্যবহারে নির্ভরতা কমাতে বার্তা মমতার - West Bengal News 24

পেগাসাস, ভারতে করোনার চেয়েও ভয়ঙ্কর এই বস্তুটি। ইজরায়েলি সংস্থার বানানো এই সফটওয়্যার নিয়ে গত সোমবার থেকে শুরু হয়েছে বিতর্ক। ‘দ্য ওয়ার’ ওয়েব পোর্টালের প্রকাশ করা খবরের মারফত জানা যায় পেগাসাস-এর মাধ্যমে আড়ি পাতা হয়েছে একাধিক নেতা, নেত্রী এমনকি বিচারপতি ও সাংবাদিকদের ফোনে। আর সেই তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকের নাম।

তৃণমূল এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তাঁর ফোনেও কেন্দ্র পেগাসাস দিয়ে ভোটের আগে আড়ি পেতেছে। কেন্দ্র সমস্ত তথ্য উড়িয়ে দিলেও একবারেও অস্বীকার করেনি তারা পেগাসাস সফটওয়্যার কেনেননি। তাই সন্দেহ রয়েছে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর ফোনে আড়ি পাতা হয়েছে, তাই ফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন।

আজ সমস্ত মন্ত্রীদের নবান্নে পেগাসাস নিয়ে সাবধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যত আধুনিক ফোন নেবেন, সুরক্ষা ততই কমে যাবে। তত কম নিরাপদ হবে সেই ফোনগুলো। ফেসটাইম নিরাপদ নয়। আমার ফোনও নিরাপদ নয়।’ তাই সমস্ত মন্ত্রীদের তিনি পরামর্শ দেন পুরানো বা ছোট অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ফোন না ব্যবহার করতে।

আর করলেও জরুরি বা গোপনীয় কথা সেই ফোনে না বলতে, দেখা করে সামনা সামনা কথা বলাই শ্রেয় বলে মতামত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্ন সাংবাদিক সম্মেলনের সময় পেগাসাস নিয়ে বলতে গিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভপ্রকাশ করেই জানিয়ে দেন, ‘ফোনটা রেখে লাভ কী! এটা হয় ডিপফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। বরফের মধ্যে ঠাণ্ডায় ঘুমিয়ে পড়বে। আর জাগবে না। আর নাহলে এটার শ্রাদ্ধ-শান্তি করে একেবারে বাদ দিয়ে দাও। জগত্‍টা কি এভাবেই চলবে, নাকি চলতে পারে? মানুষের কণ্ঠই যদি বন্ধ হয়ে যায়, তবে তাঁরা বাঁচবে কী নিয়ে!’

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button