রাজ্য

পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখা হবে, উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে বিজ্ঞপ্তি ব্রাত্য বসুর

Bratya Basu : পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখা হবে, উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে বিজ্ঞপ্তি ব্রাত্য বসুর - West Bengal News 24

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকে পড়ুয়াদের বিক্ষোভের জেরে জেলায় জেলায় উত্তপ্ত পরিস্থিতি। পরীক্ষা না হওয়া সত্ত্বেও অকৃতকার্য হওয়ার জেরে ছাত্রছাত্রীদের ক্ষোভের বাঁধ ভেঙেছে। এই অবস্থায় শনিবার বিকেলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, ফলাফল প্রকাশের ক্ষেত্রে যদি কোনও ত্রুটি থেকে থাকে তবে তা খতিয়ে দেখা হবে।

মূলত যে সমস্ত স্কুলে সমস্যা হচ্ছে, সেগুলির প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের অভিযোগ জানাতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রীও আশ্বাস দিয়েছেন, সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে।

জেলা হোক বা শহর কলকাতা, ছোট ছেলেমেয়েদের আন্দোলনে যে রাজ্য প্রশাসন স্বস্তিতে নেই তা একেবারে স্পষ্ট। যে কারণে শনিবার বিকেলেই নবান্নে ডেকে পাঠানো হয় সংসদের সভাপতি মহুয়া দাসকে। তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিক্ষাসচিব মণীশ জৈন।

অকৃতকার্য পড়ুয়াদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিচার করতে বলা হয় সংসদ সভাপতিকে। সরকার জানিয়ে দেয়, যে ক্ষোভ তৈরি হয়েছে, তা সংসদকেই মেটাতে হবে। সরকার এতে হস্তক্ষেপ করবে না। রাজ্য মহুয়া দাসের উপর খুব একটা সন্তুষ্ট নয় বলেও খবর নবান্ন সূত্রে।

Bratya Basu : পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখা হবে, উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে বিজ্ঞপ্তি ব্রাত্য বসুর - West Bengal News 24

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি

এরপর নড়েচড়ে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, পড়ুয়া বিক্ষোভ নিয়ে ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, যে যে স্কুলে অসফল পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সমস্ত বিক্ষোভের বিষয়ে সংসদকে জানাতে হবে।

একই সঙ্গে শিক্ষা সংসদ সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে বলে আশ্বাস দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন যে বিক্ষোভ মিটে যাবে। এ দিন তিনি বলেন, “বিক্ষোভ যদি ন্যায়সঙ্গত হয়, তবে সেই স্কুলকে সংসদে অভিযোগ পাঠাতে বলা হয়েছে। ক্ষোভ মিটে যাবে।”

সূত্র: টিভি ৯

আরও পড়ুন ::

Back to top button