বিচিত্রতা

সাপ ধরে কামড়ে টুকরো টুকরো করলেন মদ্যপ রাজ কুমার

সাপ ধরে কামড়ে টুকরো টুকরো করলেন মদ্যপ রাজ কুমার - West Bengal News 24

সাপ কামড় দেয়ায় প্রতিশোধ হিসেবে ওই সাপকে ধরে কামড়ে টুকরো টুকরো করে হত্যা করেছেন মাদকাসক্ত এক ব্যক্তি। রোববার রাতে এ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের এতাহ জেলার একটি গ্রামে।

এনডিটিভি বলছে, এতাহ জেলার একটি গ্রামের বাসিন্দা রাজ কুমার মাদক সেবনের পর মাতাল অবস্থায় ছিলেন। এ সময় একটি সাপ বাড়িতে ঢুকে তাকে কামড় দেয়। পরে সাপটিকে ধরে কামড়ে টুকরো টুকরো করে ফেলেন তিনি।

রাজ কুমারকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা গুরুতর। রাজ কুমারের বাবা বলেন, সাপটিকে কামড়ে কয়েক টুকরো করার সময় তার ছেলে মদ্যপ ছিলেন।

বার্তাসংস্থা এএনআইকে রাজ কুমারের বাবা বাবু রাম বলেন, আমার ছেলে মাতাল ছিল। এমন সময় একটি সাপ আমাদের বাড়িতে ঢুকে এবং রাজ কুমারকে কামড় দেয়। পরে সে সাপটিকে কামড়ে কয়েক টুকরো করে। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা তার চিকিৎসার ব্যয় বহন করতে পারছি না।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, একজন রোগী আমার কাছে এসে জানান যে, তিনি একটি সাপকে কামড় দিয়েছেন। আমি ভুল বুঝেছিলাম যে, সাপ তাকে কামড় দিয়েছে। তার অবস্থা গুরুতর। পরে তাকে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর রাজ কুমারের পরিবার সাপটিকে মাটিতে পুঁতে ফেলেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য