দঃ ২৪ পরগনা

বাংলায় আবারও ভুয়ো টিকা ক্যাম্প! অভিযুক্ত স্বাস্থ্য দফতরের কর্মী

Fake Vaccine Camp : বাংলায় আবারও ভুয়ো টিকা ক্যাম্প! অভিযুক্ত স্বাস্থ্য দফতরের কর্মী - West Bengal News 24

বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ভ্যাকসিনেশন। তাই সরকারের নির্দেশে সমস্ত জায়গায় দ্রুত গতিতে ভ্যাকসিনেশন পর্ব সম্পন্ন হচ্ছে। আর কিছু অসৎ , অর্থলোভী ব্যাক্তি এই সময়ের সুযোগ নিতে পিছুপা হচ্ছে না।

এই রকম অর্থলোভী মানুষেরা নকল ভ্যাকসিনেশন কাম্প তৈরি করছে। এবং সেখান থেকে সাধারণ মানুষকে টাকার বিনিময়ে ভ্যাকসিন প্রদান করছেন। এমনি একটি ঘটনার সাক্ষী হলো সোনাপুরের রূপনগর অঞ্চল। সেখানে মিঠুন মণ্ডল নামক এক ব্যাক্তি টাকার বিনিময়ে সাধারণ মানুষকে ভ্যাকসিন প্রদান করেছেন।

কখনো তিনি বাড়ি বাড়ি ঘুরে ভ্যাকসিন দিয়েছেন আবার কখনো কিছু পরিমাণ লোক নিয়ে কাম্প বসিয়ে দিয়েছেন ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনের দাম রেখেছিলেন ৩০০ থেকে ৪০০ টাকা। ভ্যাকসিন নেবার পর কিছু ক্ষেত্রে কোনো মেসেজ পাননি মানুষ। সেখান থেকেই লোকের মনে সন্দেহ সৃষ্টি হয় এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানায়।

পুলিশ তদন্ত করে জানতে পারেন যে মিঠুন মণ্ডল সোনাপুরের ১১ নম্বর ওয়ার্ডের ভ্যাকসিন সেন্টারে কাজ করতেন। সেখান থেকে প্রতিনিয়ত ভ্যাকসিন চুরি করতেন। এবং বাইরে নকল কাম্প বসিয়ে সেগুলি টাকার বিনিময়ে বিক্রি করতেন।

বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। সাধারণ মানুষকে মিঠুন যেসব ভ্যাকসিন দিয়েছে সেগুলোতে কোনো ভুল ত্রুটি আছে কি না পুলিশবাহিনী সেটার খোজ চালাচ্ছে। মানুষের লোভ দিন দিন চরম শিখরে পৌঁছচ্ছে। নিজেদের লাভের জন্য মানুষের প্রাণের সাথেও তারা আপোষ করেন না। এই ঘটনা আরো একবার তা প্রমাণ করলো।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য