
মালয়েশিয়ায় একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৭ হাজার ৪৫ জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এসব রোগী শনাক্ত হওয়ার খবর দিয়ে বলেছে, প্রাদুর্ভাব শুরুর পর একদিনে এত রোগী আর কখনো শনাক্ত হয়নি।
শনিবার ১৫ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছিল; যা ছিল মালয়েশিয়ায় একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এ
র ২৪ ঘণ্টা না পেরোতেই মালয়ে আবারও দেশটিতে করোনা শনাক্তের রেকর্ড হওয়ায় সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



