আন্তর্জাতিক

আমিরাতে জলের জন্য হাহাকার, কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা

আমিরাতে জলের জন্য হাহাকার, কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা - West Bengal News 24সংযুক্ত আরব আমিরাতে মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে তেল। কিন্তু দেশটির সর্বত্র জলের জন্য হাহাকার। ভূগর্ভস্থ যে পরিমাণ পানি রয়েছে তাতে লবণের ভাগ এতটাই বেশি যে, বহু পরিশোধনের পর তা পান করার যোগ্য করে তুলতে হয়। খাওয়ার জল বলতে মূলত সমুদ্রের লবণাক্ত জল ভরসা দেশটির।

বড় অঙ্কের টাকা খরচের পর পরিশোধন করে খেতে হয় সেই জল। কিংবা সুদূর আটলান্টিক মহাসাগর থেকে জাহাজ দিয়ে টেনে আনতে হয় হিমশৈল। সেই বরফ গলিয়ে তৈরি করে খাওয়ার জল বিশ্বের অন্যতম শুষ্ক দেশ আরব আমিরাত। বৃষ্টিপাতের পরিমাণ কম। পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে তাপমাত্রাও। নাজেহাল বাসিন্দাদের রেহাই দিতে এবার ড্রোন ব্যবহার করে কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি ঘটালো আমিরাত।

জানা গেছে, ব্রিটেনের ইউনিভার্সিটি অব রিডিংয়ে ড্রোন দিয়ে বৃষ্টি নামানোর এই কৌশল আবিষ্কার হয়েছে। এই প্রকল্পের অন্যতম গবেষক মার্টেন অ্যামবাউম জানান, আরব আমিরাতের ওপর যে পরিমাণ মেঘ পুঞ্জীভূত হয়ে থাকে তার থেকে কৃত্রিমভাবে ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে।

আমিরাতের বৃষ্টি তৈরির বিজ্ঞান প্রকল্পের অধিকর্তা আল মাজরউয়ি জানান, ড্রোনে ইলেকট্রিক চার্জ নির্গতকারী যন্ত্র রয়েছে। এই যন্ত্র নিয়ে মেঘের কাছে উড়ে যায় ড্রোন। মেঘের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের আয়নই রয়েছে। তিনি আরও বলেন, এই দুই আয়নের ভারসাম্যের হেরফের ঘটিয়ে ইলেকট্রিক চার্জ নির্গতকারী যন্ত্রটি মেঘের মধ্যে থাকা পানির কণাগুলোকে কাছাকাছি নিয়ে আসে।

জলের কণাগুলো মিশে গিয়ে ক্রমে বড় জলের কণায় পরিণত হয় এবং ভারী হয়ে গিয়ে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য