বলিউড

সুপারস্টার আল্লু আর্জুনের সিনেমায় থাকছেন সানি লিওন

Sunny Leone - Allu Arjun : সুপারস্টার আল্লু আর্জুনের সিনেমায় থাকছেন সানি লিওন - West Bengal News 24

দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’নিয়ে তার ভক্তদের কৌতূহলের অন্ত নেই। এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিল টিম পুষ্পা। জানা যায়, পুষ্পা ছবিতে আইটেম গানে কোমর দোলাবেন বলিউড সেনসেশন সানি লিওন। এর আগে শোনা গিয়েছিল, এই গানে দিশা পাটানি ও নোরা ফাতেহির মধ্যে একজনকে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত নির্মাতা সানিকেই বেছে নিয়েছেন বলে জানা গেছে।

‘পুষ্পা’ পরিচালনা করছেন সুকুমার। গানটির জন্য সানি লিওনকে প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। এতে নাচের জন্য ৫০ লাখ রুপি নিচ্ছেন ‘রাগিনি এমএমএস’ অভিনেত্রী।

‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমাটি দুই ভাগে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। আগামী ১৩ আগস্ট প্রথম অংশ মুক্তির কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে তারিখ পেছাতে পারে।

আরও পড়ুন ::

Back to top button