রাজনীতিরাজ্য

দলত্যাগী মুকুল কেন পিএসি চেয়ারম্যান, হাই কোর্টে মামলা বিজেপি বিধায়কের

দলত্যাগী মুকুল কেন পিএসি চেয়ারম্যান, হাই কোর্টে মামলা বিজেপি বিধায়কের - West Bengal News 24

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির (PAC) চেয়ারম্যানপদ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

দলত্যাগী মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। মঙ্গলবার নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন হাইকোর্টে। বিজেপির প্রশ্ন, দলত্যাগী বিধায়ককে কী ভাবে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে?

বিজেপির যুক্ত, মুকুল এখন বিজেপির সদস্য নন। আবার বিরোধী দল থেকে পিএসি-র চেয়ারম্যান নিয়োগের প্রথা রয়েছে। ফলে কার্যত বেআইনি ভাবে তাঁকে ওই পদে বসানো হয়েছে।

কৃষ্ণনগর উত্তরে পদ্মপ্রতীকে জিতে বিধায়ক হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। তবে গত ১১ জুন তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। এর পরই তাঁর বিধায়কপদ খারিজের দাবি নিয়ে রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছে বিজেপি। কিন্তু কোনো সুরাহা না মেলায় শেষমেশ হাইকোর্টের কড়া নাড়ল গেরুয়া শিবির।

এ দিকে মুকুলের উপর দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন জানিয়ে বিধানসভার স্পিকারকে আবেদন জানিয়েছে বিজেপি। এ বিষয়ে প্রথম দিনের শুনানিও হয়েছে। চার মিনিটের ওই শুনানিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অন্য বিজেপি বিধায়করা। জানানো হয়, আগামী ৩০ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আবার ওই দিনই রয়েছে পিএসি-র প্রথম বৈঠক। সব মিলিয়ে বৈঠকের আগেই এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ চাইছে বিজেপি।

সূত্র : খবর অনলাইন

আরও পড়ুন ::

Back to top button